ভিএমসি, সিএনসি লেদ, ইডিএম, ওয়ার কাট মেশিন
CNC BANGLA
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬
2 মিনিটের পড়া
127 ভিউ
2. স্পিন্ডল (RPM, Power ও Torque): অ্যালুমিনিয়ামের জন্য বেশি RPM প্রয়োজন হতে পারে, আর স্টিলের ভারী কাটিংয়ে টর্ক ও মেশিনের রিজিডিটি গুরুত্বপূর্ণ।
3. ATC (Automatic Tool Changer): ১৬, ২৪ বা ৩০ টুলের ম্যাগাজিনের মধ্যে আপনার কাজের উপযোগীটি বেছে নিন। টুল পরিবর্তনের গতি ও নির্ভরযোগ্যতা যাচাই করুন।
4. CNC কন্ট্রোলার: FANUC, Siemens বা Mitsubishi-এর মধ্যে আপনার কাজ, CAD/CAM সফটওয়্যার এবং স্থানীয় সার্ভিস সাপোর্ট অনুযায়ী নির্বাচন করুন।
5. মেকানিক্যাল কোয়ালিটি: বডি, গাইডওয়ে, বল স্ক্রু, বিয়ারিং, ভাইব্রেশন ও থার্মাল স্ট্যাবিলিটি পরীক্ষা করুন।
6. মেশিনের নির্ভুলতা: Positioning Accuracy, Repeatability, Spindle Runout এবং তৈরি পার্টের মাপ যাচাই করুন। শুধু ব্রোশিওরের তথ্য বিশ্বাস করবেন না।
7. নতুন নাকি ব্যবহৃত: ব্যবহৃত মেশিনের স্পিন্ডল, বল স্ক্রু, ATC, সার্ভো মোটর, অ্যালার্ম হিস্ট্রি ও মেইনটেন্যান্স রেকর্ড পরীক্ষা করুন।
8. FAT ও SAT পরীক্ষা: মেশিন ডেলিভারির আগে এবং ইনস্টলেশনের পরে ট্রায়াল মেশিনিং ও নির্ভুলতা পরীক্ষা করে লিখিত রিপোর্ট নিন।
9. মোট খরচ (TCO): মেশিনের দাম ছাড়াও পরিবহন, শুল্ক, ইনস্টলেশন, টুলিং, প্রশিক্ষণ, বিদ্যুৎ ও মেইনটেন্যান্স খরচ হিসাব করুন।
10. সাপ্লায়ার ও সার্ভিস সাপোর্ট: ওয়ারেন্টি, দক্ষ সার্ভিস ইঞ্জিনিয়ার, স্পেয়ার পার্টসের প্রাপ্যতা এবং পূর্ববর্তী গ্রাহকদের অভিজ্ঞতা যাচাই করুন।
⚠️ চূড়ান্ত পরামর্শ
মেশিন কেনার আগে অভিজ্ঞ মেকানিক্যাল বা মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন।
অন্তত ২–৩টি মেশিনের স্পেসিফিকেশন ও কোটেশন তুলনা করুন।
সাপ্লায়ারের মৌখিক আশ্বাস নয়, লিখিত চুক্তি ও বাস্তব পরীক্ষার ওপর নির্ভর করুন।
মনে রাখবেন: ভুল মেশিন কিনলে আর্থিক ক্ষতি আপনাকেই বহন করতে হবে, সাপ্লায়ারকে নয়। তাই আবেগ বা বিক্রয়কথায় নয়, প্রযুক্তিগত যাচাই ও বাস্তব প্রয়োজনের ভিত্তিতে বিনিয়োগ করুন। প্রয়োজনে বড় বড় কোম্পানিকে ফলো করুন। ওয়ালটন, আর,এফ,এল, বেঙ্গল গ্রুপ বিভিন্ন ধরনের মেশিন ব্যবহার করে তাদের থেকে পরামর্শ নিন
পোস্টটি শেয়ার করুন