বিভিন্ন ধরনের CNC Controller: বৈশিষ্ট্য, ব্যবহার ও বাংলাদেশে জনপ্রিয়তা ১) FANUC — শীর্ষস্থানীয় CNC Controller 🏆 উৎপত্তি: জাপান পরিচিতি: বিশ্বের অন্যতম বৃহৎ ও নির্ভরযোগ্য CNC Controller নির্মাতা। বাংলাদেশে FANUC সবচেয়ে বেশি ব্যবহৃত CNC Controllerগুলোর একটি। এর প্রধান কারণ হলো দীর্ঘস্থায়িত্ব, স্থিতিশীল পারফরম্যান্স, সহজ সার্ভিসিং এবং পার্টসের সহজলভ্যতা। সুবিধা: অত্যন্ত নির্ভরযোগ্য এবং কম ব্রেকডাউন বিশ্বব্যাপী সার্ভিস নেটওয়ার্ক দক্ষ টেকনিশিয়ান সহজে পাওয়া যায় Macro Programming ও PLC Ladder Editing শক্তিশালী জাপানি Used Machine (Mori Seiki, Mazak, Okuma ইত্যাদি)-তে ব্যাপক ব্যবহৃত তাইওয়ান Used Machine (YCM) ব্যাপক ব্যবহৃত সীমাবদ্ধতা: অন্যান্য অনেক কন্ট্রোলারের তুলনায় প্রাথমিক খরচ কিছুটা বেশি হতে পারে উন্নত ফিচার ব্যবহারের জন্য প্রশিক্ষণের প্রয়োজন নেই জনপ্রিয় মডেল: FANUC 0i-MF FANUC 0i-TF FANUC 31i FANUC 18i ২) Mitsubishi CNC Controller উৎপত্তি: জাপান Mitsubishi CNC Controller FANUC-এর অন্যতম প্রতিদ্বন্দ্বী। বিশেষ করে জাপানি Machine Tool এবং EDM মেশিনে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সুবিধা: উচ্চ নির্ভুলতা (High Precision) দ্রুত Cutting Performance ভালো Servo Control M70/M80 সিরিজ জনপ্রিয় বাংলাদেশে ব্যবহার: জাপানি Used Machining Center EDM Machine Precision Manufacturing সীমাবদ্ধতা: FANUC-এর তুলনায় সার্ভিস নেটওয়ার্ক কিছুটা সীমিত ৩) Siemens SINUMERIK CNC Controller উৎপত্তি: জার্মানি Siemens CNC Controller বিশেষ করে Heavy Industry, Advanced Machining এবং 5-Axis CNC কাজে ব্যবহৃত হয়। জনপ্রিয় সিরিজ: SINUMERIK 828D SINUMERIK 840D সুবিধা: অত্যাধুনিক User Interface 5-Axis Machining Support High Precision Control Complex Surface Machining-এর জন্য উপযোগী ব্যবহার: DMG MORI Hermle ইউরোপীয় High-End Machine সীমাবদ্ধতা: বাংলাদেশে দক্ষ টেকনিশিয়ান তুলনামূলক কম Spare Parts ও Maintenance খরচ বেশি হতে পারে ৪) Haas CNC Controller উৎপত্তি: যুক্তরাষ্ট্র Haas নিজস্ব CNC Machine-এর জন্য নিজস্ব Controller ব্যবহার করে (Proprietary System)। সুবিধা: Operator Friendly Interface শেখা সহজ Training-এর জন্য জনপ্রিয় বাংলাদেশে ব্যবহার: Haas VMC ও CNC Lathe Machine সীমাবদ্ধতা: Service মূলত Authorized Dealer নির্ভর অন্যান্য ব্র্যান্ডের মেশিনে সাধারণত ব্যবহার করা যায় না ৫) HEIDENHAIN CNC Controller উৎপত্তি: জার্মানি নির্মাতা: Dr. Johannes Heidenhain GmbH HEIDENHAIN হলো High Precision CNC Control System-এর জন্য বিশ্বখ্যাত। ব্যবহার: Precision Milling Turning Grinding Aerospace Manufacturing 5-Axis Machining সুবিধা: অত্যন্ত উচ্চ নির্ভুলতা Smooth Motion Control Complex Contouring-এর জন্য উপযোগী সীমাবদ্ধতা: Programming পদ্ধতি কিছুটা আলাদা Maintenance ও Troubleshooting তুলনামূলক জটিল দক্ষ জনবল প্রয়োজন ৬) Syntec CNC Controller উৎপত্তি: তাইওয়ান Syntec হলো Cost এবং Performance-এর মধ্যে ভালো ভারসাম্যের একটি Controller। ব্যবহার: Taiwanese VMC Machine Router Machine Waterjet Machine Retrofit CNC System সুবিধা: PLC Ladder Editing সহজ Servo Parameter Tuning সুবিধাজনক তুলনামূলক কম খরচ Retrofit কাজে জনপ্রিয় বাংলাদেশে: মাঝারি বাজেটের নতুন CNC Machine এবং Retrofit Project-এ ব্যাপক ব্যবহৃত। ৭) Gentec CNC Controller ব্যবহার ক্ষেত্র: Plasma Cutting, Flame Cutting ও Sheet Metal CNC System বৈশিষ্ট্য: PC-Based CNC Control AC Servo Drive Support THC (Torch Height Control) বাংলাদেশে ব্যবহার: Plasma Cutting Machine Gas Cutting Machine Sheet Metal Fabrication Industry সীমাবদ্ধতা: Milling ও Turning Machining Center-এর জন্য সাধারণত ব্যবহৃত হয় না ৮) GSK CNC Controller উৎপত্তি: চীন GSK চীনের অন্যতম বড় CNC Controller নির্মাতা। জনপ্রিয় মডেল: GSK980TDa GSK983M GSK218M সুবিধা: কম খরচ ছোট ও মাঝারি Workshop-এর জন্য উপযোগী Lathe ও Basic Milling কাজের জন্য কার্যকর সীমাবদ্ধতা: High Precision 5-Axis Machining-এর জন্য সীমিত ৯) Weihong CNC Controller উৎপত্তি: চীন মূলত Router, Laser Cutting এবং Woodworking Machine-এর জন্য জনপ্রিয়। সুবিধা: সহজ Interface USB ও DXF File Support ব্যবহার সহজ বাংলাদেশে ব্যবহার: Signboard Industry Furniture Manufacturing Advertising Industry সীমাবদ্ধতা: Industrial Metal Machining Center-এর জন্য উপযুক্ত নয়